ঢাকাSunday , 18 October 2026
  1. খেলা
  2. চাকরি
  3. জাতীয়
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. ভিডিও
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দিরাইয়ে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

Link Copied!




বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার আনোয়ারপুর গার্লস হাই স্কুল রোড এলাকায় শাহিয়ান কানন নামে এক ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল ২২ আগস্ট (২০২৬) দিবাগত রাতে এ বর্বরোচিত হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কামাল উদ্দিন ও তার ক্যাডার বাহিনীর নেতৃত্বে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা মুফতি নাজিম উদ্দিনসহ একদল উগ্রপন্থী মিলে এ হামলা চালায়। বাড়িতে কাউকে না পেয়ে হামলাকারীরা বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং বাড়ির বর্ধিত অংশে আগুন লাগিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই কামাল ও তার বাহিনী এলাকায় চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এর সঙ্গে যুক্ত হয় উগ্রপন্থী একটি গোষ্ঠী। ২২ আগস্ট রাতে একটি সশস্ত্র দল অতর্কিতে শাহিয়ান কাননের বাড়িতে হামলা চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা ঘরের দরজা-জানালা ভেঙে তাণ্ডব চালায়। হামলার সময় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, কানন বর্তমানে কানাডা রয়েছেন এবং কাননের স্ত্রী সন্তানরা এখন আর এ বাড়িতে থাকেন না। তারা অন্যত্র চলে গেছেন। তাদেরকে না পেয়ে কামাল বাহিনী এই হামলা করেছে তাদের বাড়িতে।

এ বিষয়ে এলাকাটিতে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

জনচোখ একটি স্বাধীন অনলাইন সংবাদমাধ্যম। এখানে প্রকাশিত সংবাদ, প্রতিবেদন, ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া কনটেন্ট সংশ্লিষ্ট লেখক, সাংবাদিক ও উৎসের নিজস্ব দায়িত্ব ও স্বত্বের অধীন।
নামাজের সময়সূচি
ফজর ৪:২৪
জোহর ১২:০২
আসর ৪:২৯
মাগরিব ৬:২০
এশা ৭:৩৫
কাল ফজর ৪:২৪
সূত্র : ইসলামিক ফাউন্ডেশন
☀️ আজ সূর্যাস্ত
৬:১৭
⛅ আগামীকাল সূর্যোদয়
৫:৩৯