ঢাকাSunday , 18 October 2026
  1. খেলা
  2. চাকরি
  3. জাতীয়
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. ভিডিও
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে কানাডা প্রবাসীর পরিবারকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

Link Copied!



মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে আঃ জব্বর বেপারীর বাড়িতে স্থানীয় বিএনপি নেতা ফয়সাল মৃধা ও তার সহযোগীদের বিরুদ্ধে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) সকালে ফয়সাল মৃধা ও তার সহযোগীরা ভুক্তভোগী আঃ জব্বর বেপারীর বাড়িতে গিয়ে বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে ভুক্তভোগী পরিবারকে আগুনে পুড়িয়ে মারার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেয়। পরে ভুক্তভোগীদের চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে বন্ধ ঘর থেকে তাদের উদ্ধার করেন।

আঃ জব্বর জানান, তার ছেলে মোঃ আজিজুল বেপারী ছিলেন ব্যবসায়ী। তার ছেলের কাছে ফয়সাল মৃধা ও তার ক্যাডার বাহিনী বিভিন্ন সময় চাঁদা দাবি করে। চাঁদার কারণে তার ছেলেকে তারা অনেক নির্যাতন ও মারধর করে। তাদের নির্যাতনের শিকার হয়ে বাধ্য হয়ে এক পর্যায়ে তার ছেলে কানাডায় পালিয়ে যায়। বর্তমানে ফয়সাল মৃধা তাদের কাছে থানা থেকে তার ছেলের করে যাওয়া জিডি প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে এবং তাদের দাবীকৃত টাকা পরিশোধের জন্য চাপ দেয়। ভুক্তভোগীর দাবি, তাদের কথা না শোনার কারণে গতকাল সকালে এসে তারা তাদেরকে পুড়িয়ে মারার জন্য বাহির থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করেন। তিনি আরও জানান, এ ঘটনার পর পর পুলিশের সাথে যুগাযোগ করে ফয়সাল মৃধার নাম শুনে পুলিশ মামলা নিত্যে অপারগতা প্রকাশ করে।

উল্লেখ্য, ফয়সাল মৃধা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং তিনি একজন প্রভাবশালী নেতা ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দল পরিবর্তন করে মুন্সিগঞ্জ সদরে যুবদলে যোগ দেন।

স্থানীয়দের অভিযোগ, ফয়সাল মৃধা বিভিন্ন সময় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেন। তারপরও কেন এরকম একজন মানুষকে বিএনপি গ্রহণ করেছে, সেটা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেন।

তবে এই বিষয়ে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাথে যোগাযোগ করা হলে দায়িত্বরত কেউ বক্তব্য দিতে রাজি হননি।

জনচোখ একটি স্বাধীন অনলাইন সংবাদমাধ্যম। এখানে প্রকাশিত সংবাদ, প্রতিবেদন, ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া কনটেন্ট সংশ্লিষ্ট লেখক, সাংবাদিক ও উৎসের নিজস্ব দায়িত্ব ও স্বত্বের অধীন।
নামাজের সময়সূচি
ফজর ৪:২৪
জোহর ১২:০২
আসর ৪:২৯
মাগরিব ৬:২০
এশা ৭:৩৫
কাল ফজর ৪:২৪
সূত্র : ইসলামিক ফাউন্ডেশন
☀️ আজ সূর্যাস্ত
৬:১৭
⛅ আগামীকাল সূর্যোদয়
৫:৩৯