ঢাকাSunday , 18 October 2026
  1. খেলা
  2. চাকরি
  3. জাতীয়
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. ভিডিও
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগ নেতার জামায়াতে যোগদান

Link Copied!




নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা মো. সজীব হোসেন ও তার দলের ৩ জন।

জানা গেছে, ২৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক অনাড়ম্ভর অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে ফুলের তোড়া দিয়ে সজীব হোসেন ও তার অনুসারীদের দলে বরণ করে নেওয়া হয়।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর বলেন, “সাবেক ছাত্রলীগ নেতা সজীব হোসেন ও তার সহকর্মীরা অতীতের ভুল রাজনীতি পরিহার করে ইসলামের সুমহান আদর্শ ও জামায়াতে ইসলামীর নীতিতে বিশ্বাসী হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তাদের দলে স্বাগত জানাই এবং আশা করি তারা এলাকার জনকল্যাণে ও ইসলামের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।” তিনি আরও বলেন, জনাব সজীব একজন বিস্বস্থ ও জনপ্রিয় নেতা। ভবিষ্যতে জামায়াতে ইসলাম সরকার গঠন করতে হলে অনেক নেতা কর্মী প্রয়োজন। আমরা বিশ্বাস করি সজীব হোসেনকে দেখে অনুপ্রাণিত হয়ে আরও অনেকে জামায়াতে ইসলামের রাজনীতিতে অংশগ্রহণ করবেন এবং সজীব হোসেন ও তাদেরকে অনুপ্রাণিত করবেন।

অনুষ্ঠানে নবযোগদানকারী মো. সজীব হোসেন তার বক্তব্যে বলেন, “আমরা এতদিন ভুল পথে পরিচালিত হয়েছিলাম। এখন সত্য ও ন্যায়ের পথ অনুধাবন করে জামায়াতে ইসলামীর আদর্শের সাথে একাত্ম হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি চেষ্টা করবো আমার অনুসারীদের জামায়াত ইসলামের ছায়াতলে নিয়ে আসার”

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন নেতাকর্মীদের দলের বিভিন্ন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এই যোগদানকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে।

জনচোখ একটি স্বাধীন অনলাইন সংবাদমাধ্যম। এখানে প্রকাশিত সংবাদ, প্রতিবেদন, ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া কনটেন্ট সংশ্লিষ্ট লেখক, সাংবাদিক ও উৎসের নিজস্ব দায়িত্ব ও স্বত্বের অধীন।
নামাজের সময়সূচি
ফজর ৪:২৪
জোহর ১২:০২
আসর ৪:২৯
মাগরিব ৬:২০
এশা ৭:৩৫
কাল ফজর ৪:২৪
সূত্র : ইসলামিক ফাউন্ডেশন
☀️ আজ সূর্যাস্ত
৬:১৭
⛅ আগামীকাল সূর্যোদয়
৫:৩৯