নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে জাপানের মুখোমুখি ব্রাজিল

স্টাফ রিপোর্টার 5 days ago 0 Comments Less than a minute

সর্বশেষ বিশ্বকাপে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে জাপান।

গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল এশিয়ার দলটি। আগামী নভেম্বরেই সেই হারের ক্ষতমোচনের সুযোগ পাচ্ছে জাপান। সিঙ্গাপুরে তখন চার দল নিয়ে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা হবে। ব্রাজিল ও জাপানের সঙ্গে প্যারাগুয়ে এবং স্বাগতিক সিঙ্গাপুরকে নিয়ে ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ নামে এ টুর্নামেন্টের আয়োজন করা হবে। আজ বার্তা সংস্থা এএফপিকে এ খবর নিশ্চিত করেন আয়োজকেরা।

ফিফা আন্তর্জাতিক বিরতিতে আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর এ টুর্নামেন্ট চলবে। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকেরা। পরদিন অনুষ্ঠিত হবে জাপান-ব্রাজিল ম্যাচ। ১৭ নভেম্বর দুটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। শেষ দিনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে সিঙ্গাপুর। দিনের অপর ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে জাপান।

সর্বশেষ বিশ্বকাপে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের খেলোয়াড়দের উদ্‌যাপন

সর্বশেষ বিশ্বকাপে জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের খেলোয়াড়দের উদ্‌যাপনরয়টার্স

সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই হারের পর প্রথম ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ড এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রথমবারের মতো তারা ভারতের মুখোমুখি হবে। ভারতের কোচ খালিদ জামিল প্রীতি ম্যাচ সামনে রেখে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। ১৪ সেপ্টেম্বর থেকে তারা অনুশীলন শুরু করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *