মেসি একাই করলেন চার গোল, জয়ে ফিরল মায়ামি

স্টাফ রিপোর্টার 1 week ago 0 Comments 1 minute read

সময়টা ভালো যাচ্ছিল না ইন্টার মায়ামির। জয় ছিল না টানা পাঁচ ম্যাচে। খারাপ সময় থেকে বের হতে অধিনায়ক লিওনেল মেসির দিকেই তাকিয়ে ছিলেন ইন্টার মায়ামির সমর্থকেরা। আর্জেন্টাইন তারকাও তাঁদের হতাশ করেননি।

আজ ফ্লোরিডায় মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে একাই করেছেন চার গোল। আর্জেন্টাইন তারকার চার গোলের রাতে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান এমএলএস চ্যাম্পিয়নরা।

মেসি তাঁর ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন। তবে মায়ামির হয়ে এটিই প্রথম। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।

মেসি নিজের সেরাটা দিলেন দলের দলের দরকারের সময়েই। বিশ্বকাপের পর থেকেই কঠিন সময় কাটছিল মায়ামির। আগের পাঁচ ম্যাচের চারটিতে হেরেছিল তারা। এমন পরিস্থিতিতে মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচের শুরুতে মায়ামির হয়ে গোলের খাতা খোলেন কাসেমিরো। ২০ মিনিটে হেড থেকে গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা। বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়া কাসেমিরোর এটিই ছিল ক্লাবের হয়ে প্রথম গোল।

তবে ৩৭ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মন্ট্রিয়েল। বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন ফ্যাবিয়ান হারবার্স। এরপরই শুরু হয় মেসির ঝলক।

৪০ মিনিটে ফ্রি-কিক থেকে মায়ামির স্কোরলাইন ২–১ করেন তিনি। তাঁর নিচু ও বাঁকানো শট মন্ট্রিয়েলের গোলরক্ষক থমাস গিলিয়েরকে বিভ্রান্ত করে জালে ঢুকে যায়।

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=2093877406117335481&lang=bn&origin=https%3A%2F%2Fwww.prothomalo.com%2Fsports%2Ffootball%2Fo5578wpwdn&sessionId=6f386106dd9790409df36066b3eba238bf98ee70&siteScreenName=Prothomalo&theme=light&widgetsVersion=6a3ad42b224df%3A1778106238597&width=550px

বিরতির পর মেসির দাপট আরও বাড়ে। ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর অবশ্য কিছুটা বিরতি। ৮০ মিনিটে তাঁর অ্যাসিস্টে গোল করেন লুইস সুয়ারেজ।

আরও পড়ুন

আবারও দুইবার পিছিয়ে পড়ে ড্র লিভারপুলের

আবারও দুইবার পিছিয়ে পড়ে ড্র লিভারপুলের

মেসি তাঁর হ্যাটট্রিক পূর্ণ করেন ৮৩ মিনিটে। রদ্রিগো দি পলের পাস ধরে এগিয়ে গোলরক্ষক থমাস গিলিয়ের মাথার ওপর থেকে বল জালে পাঠান মেসি। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে করেন চতুর্থ গোল। এই গোল আসে ফ্রি-কিক থেকে দুর্দান্ত বাঁকানো শটে।

এবারের এলএলএসে মেসির গোল এখন ১৯ ম্যাচে ১৮টি। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পিটার মুসার গোল ১৬টি।

মায়ামির হয়ে প্রথমবার চার গোল করেছেন মেসি

মায়ামির হয়ে প্রথমবার চার গোল করেছেন মেসিএএফপি

মেসির চার গোলের পাশাপাশি মায়ামির হয়ে আরেকটি গোল করেন খেলোয়াড় অ্যালেক্স শ।

শেষ পর্যন্ত মায়ামি মাঠ ছাড়ে ৭-১ গোলের বড় জয় নিয়ে। পাঁচ ম্যাচের জয়খরা কাটানোর পাশাপাশি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানও ধরে রেখেছে তারা। যদিও শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে এখনও দশ পয়েন্টে পিছিয়ে মায়ামি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *